সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৮ ফেব্রুয়ারি গাজীপুরে ব্যালট বিতরণ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   183 বার পঠিত

৮ ফেব্রুয়ারি গাজীপুরে ব্যালট বিতরণ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজীপুর জেলায় আসনভিত্তিক প্রার্থীর নাম ও প্রতীকসহ ব্যালট পেপার বিতরণ করা হবে ৮ ফেব্রুয়ারি রবিবার থেকে। ৭ ফেব্রুয়ারি শনিবার গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচনী মালামাল গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থাসহ (পুলিশ ফোর্স) নিজে অথবা অফিশিয়াল সিলযুক্ত ক্ষমতাপত্রসহ প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে চিঠিতে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি শুক্রবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে গাজীপুরে পাঁচটি সংসদীয় আসনের ব্যালট পেপার বিতরণ কার্যক্রম ‘অনিবার্য কারণবশত’ স্থগিত করার কথা বলা হয়েছিল।

নির্বাচনী মালপত্র বিতরণের নতুন তারিখ ও সময় পরে জানানো হবে বলে জানানো হয় চিঠিতে।

আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। প্রার্থীরা এখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

Facebook Comments Box

Posted ৬:০১ অপরাহ্ণ | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া