সঞ্জীব ভট্টাচার্য্য | বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 122 বার পঠিত
অনুষ্ঠানে প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ বলেন, “দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষায় গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি চিরজাগ্রত প্রহরী। মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা বিধানে এর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।” তিনি তাদের আরও আধুনিক প্রশিক্ষণ প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সকাল শুরু থেকেই ব্রাহ্মণবাড়িয়া সদর, কসবা, আখাউড়া, সরাইল, আশুগঞ্জ, নাসিরনগর, বাঞ্ছারামপুর ও বিজয়নগর উপজেলা থেকে ভিডিপি সদস্যরা নির্ধারিত পোশাকে স্টেডিয়ামে জমায়েত হন। তাদের শৃঙ্খলাপূর্ণ উপস্থিতি অনুষ্ঠান প্রাঙ্গণকে উৎসবের রূপ দেয়।
এ সমাবেশের মূল লক্ষ্য ছিল তৃণমূলে ভিডিপি’র কার্যকারিতা বৃদ্ধি এবং সদস্যদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় শক্তিশালী করা। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটি বর্ণিল কুচকাওয়াজ ও বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়, যা দর্শক ও আমন্ত্রিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।
Posted ১১:২০ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah