শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মেটা নিয়ে আসলো নতুন এআই

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২০ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   94 বার পঠিত

মেটা নিয়ে আসলো নতুন এআই

এআই বর্তমানে কতো দূর পৌঁছে গেছে তা নিশ্চয়ই নতুন করে বলতে হবে না। কর্মী জায়গা তো বটেই সঙ্গীর বিকল্প হয়েছে এআই। এ আই দিয়ে করা যায় না এমন কাজ কমই আছে। আপনার কল্পনায় যা আছে তা এআইকে জানালে সেই মতো ছবি বানিয়ে দেবে নিমিষেই। মাইক্রোসফটের পর গুগল এআই চ্যাটবট এনেছে বাজারে। এবার মেটা নতুন এআই নিয়ে এলো তার ব্যবহারকারীদের জন্য। চ্যাটজিপিটি এবং জিমিনকে টেক্কা দিতেই এই নতুন প্ল্যাটফর্ম নিয়ে হাজির মার্ক জাকারবার্গ। মেটা সম্প্রতি চালু করেছে তাদের নতুন এআই মডেল লামা ৪। এই মডেল হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং ওয়েবে মেটা এআই সহকারীকে শক্তিশালী করছে। লামা ৪ এই নতুন মডেলে কী কী আছে তাই নিিেয় এখন সবার উৎকণ্ঠা। মেটা লামা ৪ মডেল সিরিজের দুটি সংস্করণ চালু করেছে, যার মধ্যে রয়েছে লামা ৪ স্কাউট এবং লামা ৪ ম্যাভেরিক। এই দুটি সংস্করণই মেটার ওয়েবসাইট এবং হাগিং ফেস থেকে ডাউনলোড করা যাবে। এই মডেলগুলো চীনা এআই স্টার্টআপ ডিপসিক দ্বারা অনুপ্রাণিত এবং মিক্সচার অব এক্সপার্টস নামক একটি মেশিন লার্নিং প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি।

লামা ৪ স্কাউট: এটি একটি হালকা এবং কমপ্যাক্ট মডেল। একটি একক এনভিডিয়া এইচ১০০ জিপিইউ-তেও সহজেই কাজ করতে পারে এই মডেল।

লামা ৪ ম্যাভেরিক: এটি একটি শক্তিশালী এবং উন্নত মডেল, যা ওপেনএআই জিপিটি-৪ও এবং গুগল জেমিনি ২.০ ফ্ল্যাশের মতো প্রযুক্তির সাথে প্রতিযোগিতা করার জন্য ডিজাইন করা হয়েছে।

লামা ৪ একটি মাল্টিমডাল। টেক্সট, ছবি এবং ভিডিও ডেটা বুঝতে এবং প্রক্রিয়া করতে পারে। এই মডেলটি টেক্সট এবং ভিজ্যুয়াল উভয় বিষয়বস্তুর সঙ্গেই ইন্টারঅ্যাক্ট করতে পারে। মেটা কোম্পানি বর্তমানে আরেকটি শক্তিশালী মডেল লামা ৪ বেহেমথের উপর কাজ করছে। মার্ক জুকারবার্গ এটিকে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী বেস মডেল হিসেবে বর্ণনা করেছেন। কোম্পানির দাবি এটা হবে সবচেয়ে স্মার্ট এলএলএম গুলির মধ্যে একটি। মেটার এই নতুন এআই মডেলটি প্রযুক্তিগতভাবে উন্নত এবং আগামী সময়ে এআই সেক্টরে পরিবর্তন আনতে পারে। লামা ৪ এখন মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে আরও ভালো এবং দ্রুত পরিষেবা প্রদান করবে। এইভাবে এআই প্রযুক্তি ভবিষ্যৎকে ভিন্নভাবে দেখায়।

Facebook Comments Box

Posted ৫:২২ পূর্বাহ্ণ | রবিবার, ২০ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া