নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৫ জুন ২০২৫ | প্রিন্ট | 378 বার পঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক এসোসিয়েশনের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার মালয়েশিয়া আগমন উপলক্ষে মতবিনিময় ও সংবর্ধনা সভা ১৪ জুন শনিবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া বিএনপির সিনিয়র নেতা মো. শহীদ উল্যাহ শহীদের সভাপতিত্বে ও মাহফুজ আহমদ এর সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মো. শরিফুল ইসলাম, জহিরুল ইসলাম, মো. সলিম উল্যাহসহ প্রমুখ ।
এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় ত্বরান্বিত করতে প্রবাসে জাতীয়তাবাদে বিশ্বাসী সবাইকে ভেদাভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা কামাল উদ্দিন রানা, মোহাম্মদ নয়ন, শওকত ভূঁইয়া, বাবুল হোসেন, মো. আশরাফ, মাইনুল হোসেন, মোশারফ, উজ্জ্বল, হাজী সাইফুল, মো. পান্না, মিজানুর রহমান মিজান, মোখলেস, মোস্তাফিজ প্রমুখ নেতৃবৃন্দ।
Posted ৮:২৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ জুন ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah