সঞ্জীব ভট্টাচার্য্য | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ | প্রিন্ট | 155 বার পঠিত
ফাইল ছবি
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ ২৯ জুলাই মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. কাউসার আলম জানান, আজ দুপুর আড়াইটার দিকে শহরের কলেজ গেইট এলাকায় চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে পাঠায়।
তিনি আরো জানান, তার বয়স আনুমানিক ৪০-৪৫ হবে। অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত করতে পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে।
Posted ১২:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah