রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প

অনলাইন ডেস্ক   |   বুধবার, ৩০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   136 বার পঠিত

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প

ফাইল ছবি

আগামী ১ আগস্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে ২৫ শতাংশ শুল্ক দেবে ভারত। নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ভারতকে ‘বন্ধুরাষ্ট্র’ হিসাবে ব্যাখ্যা করেছেন তিনি। তবে রাশিয়া এবং চীনের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি ট্রাম্পের দাবি, মার্কিন পণ্যের উপর ভারতীয় বাজারে চড়া হারে শুল্ক নেওয়া হয়। সেই কারণেই আমেরিকার বাজারে ভারতীয় পণ্য আমদানির উপর ২৫ শতাংশ শুল্ক নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ওই শুল্কের পাশাপাশি ভারতের উপর একটি জরিমানা চাপানো হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। যদিও কী সেই জরিমানা, তা সমাজমাধ্যম পোস্টে স্পষ্ট ভাবে উল্লেখ করেননি আমেরিকার প্রেসিডেন্ট।

সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজার পত্রিকা

Facebook Comments Box

Posted ৩:৪১ অপরাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া