রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   172 বার পঠিত

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লার মুরাদনগরে সংবাদ সংগ্রহের সময় ৭ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা। আজ ৩১ জুলাই বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুসহ বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

সমাবেশে বক্তারা বলেন, বারবার সাংবাদিকদের ওপর হামলা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

সাংবাদিকের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। এ সময় অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা না নিলে পুলিশের সংবাদ বর্জন করার হুঁশিয়ারি দেন বক্তারা।

প্রসঙ্গত, গতকাল বুধবার বিকেলে কুমিল্লার মুরাদনগরে বিএনপি ও উপদেষ্টা আসিফ মাহমুদের সমর্থকদের মধ্যে সংঘটিত সংঘর্ষের ঘটনার সংবাদ সংগ্রহের সময় সাতজন সাংবাদিকের ওপর হামলা চালানো হয়।

Facebook Comments Box

Posted ৪:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া