রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে হত্যা মামলায় তিন ভাইসহ ৫ জনের মৃত্যুদণ্ড

ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে :   |   সোমবার, ০৪ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   149 বার পঠিত

চট্টগ্রামে হত্যা মামলায় তিন ভাইসহ ৫ জনের মৃত্যুদণ্ড

আনোয়ারা থানার আবদু শুক্কুর হত্যা মামলায় তিন ভাইসহ ৫ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনকে খালাস দিয়েছেন আদালত। আজ ৪ আগস্ট সোমবার চট্টগ্রাম অতিরিক্ত চতুর্থ জেলা ও দায়রা জজ রোজিনা খানের আদালত এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আনোয়ারার পশ্চিম সিংহরা এলাকার খাইরুজ্জামানের ছেলে আহামদ মিয়া (৪৯), মো.ইলিয়াছ (৫৪), নুরুল আবছার (৩৬), একই এলাকার মেহেরুজ্জামানের ছেলে মো. রফিক (৪৬) ও মো. সোলায়মান। খালাসপ্রাপ্ত আসামিরা হলেন- আবদুল কুদ্দুছ, মো.আনোয়ার ও মো.এনাম।

আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মেদ বলেন, ১০ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে প্রায় ১৪ বছর আগের আনোয়ারা থানার আবদু শুক্কুর হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন সহোদরসহ ৫ জনের মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং তিনজন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত খালাস দিয়েছেন।

রায় ঘোষণার সময় মো. ইলিয়াছ ও নুরুল আবছার আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আহামদ মিয়া, মো. রফিক ও মো. সোলায়মানের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

Facebook Comments Box

Posted ১২:১৬ অপরাহ্ণ | সোমবার, ০৪ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া