রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জলবদ্ধতা নিরাশনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এলাকাবাসীর স্মারকলিপি

ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে :   |   বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   77 বার পঠিত

জলবদ্ধতা নিরাশনে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এলাকাবাসীর স্মারকলিপি

চট্টগ্রামের আনোয়ারা সদরস্থ ডাক বাংলো সড়কের জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারকে এলাকাবাসীর পক্ষ থেকে স্মারক লিপি দেয়া হয়েছে। আজ ৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই স্মারক লিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয় আনোয়ারা সদরস্থ ডাকবাংলো সড়কটি জন গুরুত্বপূর্ণ। এই সড়কের উভয় পাশে কয়েকশ পরিবারের বসবাস। এই সড়ক দিয়ে কয়েক হাজার স্কুল, কলেজ ও মাদ্রাসার গমনকারী শিক্ষার্থী, মসজিদ ও মন্দিরে প্রার্থনাকারী ও জনসাধারণ যাতায়াত করছে।

সড়কের পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বছরে অর্ধেক সময় সড়কটিতে দূষিত পানি জমে থাকায় পানিবাহিত নানা রোগ ব্যধির ঝুকি ও মাছি মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। জনদুর্ভোগ দূরীকরণে দ্রুত পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের নিকট আহব্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলে আশ্বস্ত করেন। স্মারক লিপি প্রদানকালে এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন ও আহসান উল্লাহ খোকন। মোহাম্মদ সেলিম উদ্দিন জানায় বিষয়টি পরিবেশ উপদেশটাকেও অবগত করা হয়েছে। পরিবেশ উপদেষ্টার পক্ষ থেকেও বিষয়টি দেখা হচ্ছে।

Facebook Comments Box

Posted ১২:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া