রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নুবহা হাসপাতালকে গুনতে হলো লাখ টাকা জরিমানা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ১০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   168 বার পঠিত

নুবহা হাসপাতালকে গুনতে হলো লাখ টাকা জরিমানা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর বাজারে আজ ৯ আগস্ট রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নুবহা জেনারেল হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি।

ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন নুবহা জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করে। হাসপাতালের বিরুদ্ধে ‘দি মেডিক্যাল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২’-এর ১৩ ধারা এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’-এর ৫৩ ধারা অনুযায়ী মামলা করা হয়। উক্ত মামলায় হাসপাতালের পরিচালক মো. মিলন মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি বলেন, অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে পালন না করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, কালীগঞ্জ থানা উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলামসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২০ জুলাই নুবহা জেনারেল হাসপাতালের অবহেলায় এক শিশুর মৃত্যু ঘটে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করলেও স্থানীয় উপজেলা প্রেস ক্লাবের গণমাধ্যম কর্মীরা সংবাদ পরিবেশন করেন। জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর জেলা সিভিল সার্জন অফিস তদন্তে নেমে হাসপাতাল পরিদর্শন ও তথ্য সংগ্রহ কমিটি গঠন করে। এর মধ্যে আবার ওই হাসপাতালকে এ জরিমানা করা হয়।

Facebook Comments Box

Posted ১:৩৫ অপরাহ্ণ | রবিবার, ১০ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া