রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে লটারি মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   111 বার পঠিত

গাজীপুরে লটারি মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

গাজীপুরে নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে ৪০ জন নতুন ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। আজ ১৪ আগস্ট বৃহস্পতিবার স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় লটারির মাধ্যমে জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগরীর ৫৭টি ওয়ার্ডে মোট ৬৯টি ওএমএস কেন্দ্র রয়েছে, যেখানে সরকার নির্ধারিত দামে চাল ও আটা বিক্রি করা হয়। এর মধ্যে ২৮ জন ডিলার পূর্বে লটারির মাধ্যমে নিয়োগ করা হয়। আজ বৃহস্পতিবারের লটারিতে অবশিষ্ট ৪০টি কেন্দ্রের জন্য ডিলার নির্বাচন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ নিয়োগ প্রক্রিয়ায় ৪২৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে কাগজপত্রে ত্রুটি থাকায় ৬২টি আবেদন বাতিল হয়। অবশিষ্ট ৩৬১ জন প্রার্থীর মধ্যে স্বচ্ছ লটারির মাধ্যমে ৪০ জনকে আগামী পাঁচ বছরের জন্য ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ লটারি অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মাহবুবুল আলম, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন, গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, গাজীপুর জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক শফি আফজালুল আলম, গাজীপুর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাইয়ারানু এবং জেলা কারিগরি খাদ্য পরিদর্শক সোহেল আহমদ সুফলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া