সঞ্জীব ভট্টাচার্য্য | শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 252 বার পঠিত
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় পার্টি, আওয়ামী দোসর ও ১৪ দলের শরীক দলগুলোকে নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
আজ ১৫ আগস্ট শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় ভিপি নুর বলেন, ফ্যাসিবাদ পতনের পরও তার দোসরদের রাজপথে দেখা যাচ্ছে। গত ১৬ বছর আওয়ামী ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল ১৪ দলের শরীকরা। তাদের একটি ছিল জাতীয় পার্টি। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও জাতীয় পার্টির আস্ফালন এখনও আমরা দেখতে পাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই জাতীয়পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক অঙ্গনে আবার দলবাজি, চাঁদাবাজি ও দুর্নীতি মাথা তুলছে। এই অবস্থা চলতে থাকলে ফ্যাসিবাদ সুযোগ নেবে, আমাদের সর্বনাশ হবে এবং নির্বাচনও যথাসময়ে হবে না।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান।
এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের আবু হানিফ, গণধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ফারুক হাসান, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মঞ্জুর মোরশেদ মামুন প্রমুখ।
গণঅধিকার পরিষদের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাসানুর রহমান ওবায়দুল্লাহ, সাধারণ সম্পাদক কাজী রাজিউর রহমান তানভীর, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি শিবির আহমেদ, ছাত্র-অধিকার পরিষদ পরিষদের সভাপতি সোহেল রানা রাফি, যুব অধিকার পরিষদের সভাপতি জসিম আহমেদ।
Posted ৩:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah