রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিতে এসডিসিটিআর প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ২০ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   137 বার পঠিত

ব্রিতে এসডিসিটিআর প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুরস্থ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সদর দপ্তরে ‘‘ডেভেলপমেন্ট অফ শর্ট-ডিউরেশন কোল্ড-টলারেন্ট রাইস ভ্যারাইটিজ ফর হাওড় এরিয়াস্ অফ বাংলাদেশ (এসডিসিটিআর)’’ শীর্ষক প্রকল্পের সমাপনী কর্মশালা আজ ২০ আগস্ট বুধবার অনুষ্ঠিত হয়েছে।

ব্রির ট্রেনিং কমপ্লেক্সের ভিআইপি কনফারেন্স রুমে অনুষ্ঠিত কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ)।

ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর নির্বাহী পরিচালক ড. নাথুরাম সরকার এবং ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম, কেজিএফ এর পরিচালক (ক্রপস এন্ড ন্যাচারাল রিসোর্স) ড. মো. আক্কাস আলী। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হোমনাথ ভান্ডারী, কান্ট্রি রিপ্রেজেনটেটিভ, ইরি—বাংলাদেশ।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইরির প্রজেক্ট লীড এবং রাইস ব্রিডার ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রকল্পের মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রজেক্ট লীড (ব্রি অংশ) ও ব্রির মূুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পার্থ সারথী বিশ্বাস। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা।

Facebook Comments Box

Posted ১:২০ অপরাহ্ণ | বুধবার, ২০ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া