হাকিকুল ইসলাম খোকন | বুধবার, ২০ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 129 বার পঠিত
আলবেনী ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিউইয়র্কের বার্ষিক বণ ভোজন অনুষ্ঠিত হবে রবিবার ২৪ আগস্ট ২০২৫ নিউইয়র্ক ষ্টেট এর রাজধানীর ইলম এভিন্যপার্কে।এতে সকল প্রবাসীদের সাদর আমন্ত্রণ জানিয়েছেন আলবেনী ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিউইয়র্কের সভাপতি মমিনুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার এবং প্রধান সমন্বয়কারী ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক হারুন অর রশিদ। বাষির্ক বণভোজনে প্রধান অতিথি থাকবেন কুইন্স স্যোশাল এডল জে কেয়ার এর প্রেসিডেন্ট প্রকৌশলী মাহফুজুল হক। গেস্ট অফ অনার বিসমিল্লাহ গোসারির ওনার মোঃ শাহজাহান। বিশেষ অতিথি থাকবেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। এতে সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট সংগীত শিল্পী আফজল হোসেনসহ অন্যান্য শিল্পীগণ। বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হবে এবং শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
Posted ২:০০ অপরাহ্ণ | বুধবার, ২০ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah