জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 182 বার পঠিত
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। আজ ২১ আগস্ট বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণের বৃহৎ অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রশাসনিক ভবন চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করে নতুন কৃষি অনুষদ ভবন চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে নতুন কৃষি অনুষদ সংলগ্ন স্থানে একটি বকুল গাছ রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য জিকেএম মোস্তাফিজুর রহমান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, বৃক্ষরোপণ ও পরিবেশ দিবস কমিটির আহবায়ক প্রফেসর ড. প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান, রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধাসহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বৃক্ষরোপণ শেষ করে এ কর্মসূচির উপর বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামের সামনে একটি সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ড. আইভীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রো-ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার এবং পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ৫০ বছরের মহাপরিকল্পনার আওতায় পরিবেশবান্ধব অবকাঠামো, সবুজায়ন, সৌরশক্তি ব্যবহার এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
শেষে অংশগ্রহণকারীদের মাঝে পরিবেশ সচেতনতামূলক প্রচারপত্র ও বৃক্ষরোপণ বিষয়ক নির্দেশিকা বিতরণ করা হয়।
Posted ৩:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah