রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ নির্বাচনে নিরাপত্তায় সাড়ে ছয় লাখ আনসার ও ভিডিপি কাজ করবে

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ২৩ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   105 বার পঠিত

সংসদ নির্বাচনে নিরাপত্তায় সাড়ে ছয় লাখ আনসার ও ভিডিপি কাজ করবে

আগামী সংসদ নির্বাচনে আনসার ও ভিডিপি বাহিনীর সাড়ে ছয় লাখ সদস্য নিরাপত্তার দায়িত্বে কাজ করবে। এজন্য নতুন এক লাখ ৮০ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। আজ ২৩ আগস্ট শনিবার দুপুরে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপি অ্যাকাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণে যোগ দিয়ে একথা বলেন তিনি।

অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপ মহাপরিচালক (প্রশিক্ষণ) মো. রফিকুল ইসলাম, অ্যাকাডেমি কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আবছার ছাড়াও প্রশিক্ষণার্থী এবং আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আনসার ও ভিডিপি বাহিনীর উন্নয়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, এ বাহিনীতে ভুয়াদের কোনো ঠাঁই হবে না। যার যে দায়িত্ব তাকে সেই দায়িত্ব পালন করতে হবে।

মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আরো বলেন, নির্বাচনে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রতিটি ভোটকেন্দ্রে আনসার সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ থাকবে। নাশকতার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সততা ও সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে আনসার সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আনসার বাহিনীকে শক্তিশালী করতে সব সদস্যের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রশিক্ষণে যারা টিকে থাকবে তারাই আনসার বাহিনীতে সেবা দেওয়ার উপযোগী বলে বিবেচিত হবে।

Facebook Comments Box

Posted ১১:৪২ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া