রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চাকসু নির্বাচনের তফসিল ২৮ আগস্ট

ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে :   |   রবিবার, ২৪ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   90 বার পঠিত

চাকসু নির্বাচনের তফসিল ২৮ আগস্ট

অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে আগামী ২৮ আগস্ট বৃহস্পতিবার ঘোষণা হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল। নির্বাচন কমিশনের সব প্রস্তুতি শেষের পথে, শীঘ্রই প্রকাশ পাবে নির্বাচনী আচরণবিধিও। আজ ২৪ আগস্ট রবিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চাকসু ভবনের দোতলায় আমরা নির্বাচন কমিশনের কার্যালয় স্থাপন করেছি। আজকের মধ্যেই প্রস্তুতি শেষ হবে বলে আশা করছি। শীঘ্রই পূর্ণাঙ্গ ভোটার তালিকা হাতে পাব। একটি মিটিং করে এ সপ্তাহের শেষ দিকে তফসিল ঘোষণা করা হবে।

কমিটির সদস্য সচিব ও শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, সর্বশেষ ভর্তি হওয়া শিক্ষার্থীরাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। নির্বাচনী আচরণবিধির খসড়া প্রস্তুত হয়েছে। তফসিলও এ সপ্তাহেই ঘোষণা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের দীর্ঘ ৩৪ বছরের প্রত্যাশার এ নির্বাচন আমরা আয়োজন করতে যাচ্ছি। সার্বিক প্রস্তুতি শেষ। বৃহস্পতিবারই তফসিল ঘোষণা করা হবে। শীঘ্রই সবাই জানতে পারবেন কবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

চাকসুর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন অধ্যাপক ড. মনির উদ্দিন, সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী।

এছাড়া কমিশনের সদস্য হিসেবে রয়েছেন- ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার, শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. বেগম ইসমত আরা হক, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ ও অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ, মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রুমানা আক্তার, মেরিন সাইন্স ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব।

কমিটির তত্ত্বাবধায়ক হিসেবে রয়েছেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

Facebook Comments Box

Posted ১:৫৬ অপরাহ্ণ | রবিবার, ২৪ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া