রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বাম্পার ফলনেও পাট চাষিরা দাম নিয়ে শঙ্কায়

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ২৫ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   239 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বাম্পার ফলনেও পাট চাষিরা দাম নিয়ে শঙ্কায়

চলতি মৌসুমে হাওর অঞ্চলে পাটের বাম্পার ফলন হয়েছে। এখন গ্রামাঞ্চলে চলছে পাটকাটা, পাট মারাই এবং পাট শুকনোর কাজ। তবে এ বছর মৌসুমের শুরুতে পাট পচানোর জন্যে পর্যাপ্ত পানির দেখা না পাওয়ায় অনেকটাই বিপাকে পরেছেন ভাটি অঞ্চলের পাট চাষিরা।

পাট চাষিদের অভিযোগ, পাটের উৎপাদন খরচ বাড়লেও তারা পাটের ন্যায্য মূল্য পাচ্ছেন না। পাটের দাম নিয়ে তারা শঙ্কায় আছেন। এ অবস্থায় অনেক কৃষকই পাট চাষে আগ্রহ হারাচ্ছেন। জেলা প্রশাসন বলছে এবছর পাটের মূল্য নির্ধারণ করা হবে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে অন্তত ৬০ কোটি টাকার পাট বিক্রি হবে বলে আমরা আশা করা হচ্ছে।

পাটের অতীত ইতিহাস থেকে জানা যায়, এক সময় পাটকে সোনালি আঁশ বলা হতো, বিদেশে রপ্তানি হওয়ায় অর্থকরী ফসল পাটের সেই সোনালি দিন এখন আর নেই। তারপরও বংশ পরম্পরায় পাটের আবাদ করে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের পাট চাষিরা। চলতি বছর প্রতিকূল ও উষ্ণ আবহার কারণে পাটের আকার কিছুটা ছোট হলেও ফলন ভাল হয়েছে। প্রত্যন্ত গ্রামীণ জনপদে এখন চলছে পাটকাটা, মারাই এবং পাট শুকানোর কাজ। তবে বর্ষা মৌসুমে জমিগুলোর আশেপাশে পর্যাপ্ত পরিমাণ পানি না আসায় পাট গাদা এবং পচানো নিয়ে অনেকটাই বিপাকে পরেছেন পাট চাষিরা। এতে শ্রমের মূল্যের পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাওয়া ও চাহিদা অনুযায়ী পাটের ন্যায্য মূল্য না পেয়ে অনেকটাই অসন্তোষ প্রকাশ করেছেন পাট চাষিরা।

নাসিরনগরের পাট চাষি আব্দুল করিম বলেন, পাটের আবাদ করতে গিয়ে এখন আমাদের অনেক আর্থিক সমস্যা হচ্ছে। অনেক বেশি সারের দাম, চাষ করতেও এখন টাকা বেশি লাগে। সব খরচ দিয়ে আমাদের বিক্রির দামে পোষায় না। এখানে লাভবান হচ্ছেন ব্যাপারীরা। তারা স্টক রেখে উচ্চ দামে বিক্রি করেন অভিযোগ চাষীদের। পক্ষান্তরে আমরা পাটের ন্যায্য মূল্য পাই না। এবছর ৩ হাজার ২০০ টাকা প্রতিমণ দরে পাট কিনে নিয়ে যাচ্ছে। সরকার যদি আমাদের জন্য পাটের একটা নির্ধারিত দাম দিতো তাহলে সেই দামে আমরা বিক্রি করতে পারতাম।

নবীনগরের এক পাট চাষি জানান, আমরা পাট করে খরচাপাতি করে শেষে গিয়ে পুঁজিই পাই না। দামে গিয়ে আমাদের খরচের সঙ্গে মিলে না। সরকার দাম দিবে এই হিসাব করেই প্রতি বছর পাট বিক্রি করতে পারতাম। গতবার পাটের দাম কম থাকায় এবছর অনেক কৃষক পাট চাষ করেনি। এছাড়া এবছর আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, খালে প্রয়োজনীয় বর্ষার পানি না আসায় পাট গাদা এবং পচানোর জন্য অনেক দূর যেতে হচ্ছে। এতে শ্রম ও খরচ দুটোই বাড়ছে। কিন্তু দামের বেলায় সেই হিসাব মিলাতে পারি না। আমাদের যদি সরকার একটা দাম নির্ধারণ করে দিতো তাহলে আমরা উপকৃত হতাম। কিছু টাকা হয়তো আমাদের থাকতো বলেও তিনি জানান।

ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোস্তফা এমরান হোসেন বলেন, চলতি মৌসুমে হাওর বেষ্টিত ব্রাহ্মণবাড়িয়া সদর, নাসিরনগর, সরাইল, বিজয়নগর, নবীনগর এবং বাঞ্ছারামপুর এলাকার ৪ হাজার ৪শ ৫৫ হেক্টর জমিতে দেশি, কেনাফ, মেছতা এবং তোষা জাতের পাটের আবাদ করা হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিলো ৪ হাজার ৪শ ৫৩ হেক্টর। যা লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা বেশি। তবে এ বছর কেনাফ পাটের ফলন ভাল হয়েছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে অন্তত ৬০ কোটি টাকার পাট বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর অঞ্চলটি পাটের জন্য উপযোগী। কিন্তু এবছর পাট পচানোর ক্ষেত্রে কৃষকদের সমস্যা হচ্ছে, কারণ পর্যাপ্ত পানি এখনো আসেনি। পানি বাড়লে কৃষকদের জন্য উপকার হতো। বাজার মনিটরিংয়ের ক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্ব্বোচ্চ নজর রাখা হবে, কৃষকরা যেন তার প্রকৃত মূল্যটা পায়। আমরা আশা করি, এবছর মূল্য নিয়ে কৃষকদের কোনো সমস্যা হবে না। আমাদের আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে একটি বাজারমূল্য নির্ধারণ করে আমরা কৃষকদের জানিয়ে দিব।

Facebook Comments Box

Posted ৯:২৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া