রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ডিবি পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ, বালু ব্যবসায়ী নিখোঁজ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   206 বার পঠিত

গাজীপুরে ডিবি পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ, বালু ব্যবসায়ী নিখোঁজ

গাজীপুরের কড্ডায় ডিবি পুলিশের তাড়া খেয়ে আমজাদ হোসেন নামে এক বালু ব্যবসায়ী তুরাগ নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ২৭ আগস্ট বুধবার সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে।

নিখোঁজ আমজাদ হোসেন গাজীপুর সিটি করপোরেশনের কাঠালিয়া পাড়া এলাকায় ইদ্রিস আলীর ছেলে। আমজাদ হোসেনের দুই ছেলে ও স্ত্রী রয়েছে।

নিখোঁজ ব্যবসায়ীর স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে কড্ডা এলাকায় নিজ প্রতিষ্ঠানে বসে ছিলেন বালু ব্যবসায়ী আমজাদ হোসেন। এসময় একটি হাইসযোগে ৮-১০ জন লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানের চারপাশ ঘিরে ফেলে। এক পর্যায়ে তারা আমজাদ হোসেনকে আটক করার জন্য গেলে তিনি দৌড়ে পালোনোর চেষ্টা করেন। এসময় তাকে পেছন থেকে ধাওয়া করা হয়। এক পর্যায়ে আমজাদ হোসেন তুরাগ নদে ঝাঁপ দেন। পরে আইন শৃঙ্খলা বাহিনী চলে গেলে স্বজন ও এলাকাবাসী নদে রাতভর খোঁজাখুঁজি করেন। স্থানীয়রা তাকে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন।

আজ ২৮ আগস্ট বৃহস্পতিবার সকাল ৭টা থেকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ আমজাদ হোসেনকে উদ্ধারে কাজ শুরু করে। তবে সকাল ১১টা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। ঘটনাস্থলে ভিড় করছেন স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা।

নিখোঁজ আমজাদ হোসেনের বাবা ইদ্রিস আলী বলেন, আমজাদের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। তারপরও বিভিন্ন সময় ডিবি পুলিশ তাকে বিরক্ত করতো। বুধবার তাকে ধরতে ডিবি পুলিশ আসলে তাদের হাত থেকে রক্ষা পেতে আমজাদ নদীতে ঝাঁপ দেয়। এ ঘটনায় তিনি দায়ীদের বিচার দাবি করেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, নিখোঁজ আমজাদ হোসেনকে উদ্ধারে তুরাগ নদে উদ্ধার তৎপরতা চালাচ্ছে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখনও তার হদিস মেলেনি।

বাসন থানার উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র বলেন, বুধবার সন্ধ্যায় একদল লোকের তাড়া খেয়ে আমজাদ হোসেন তুরাগ নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনাস্থল কোনাবাড়ি থানা এলাকার হওয়ায় তারা বিষয়টি তদন্ত করবেন।

Facebook Comments Box

Posted ১:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া