রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে কৃষি জমিতে বালু ভরাটের দায়ে জরিমানা

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   98 বার পঠিত

কালীগঞ্জে কৃষি জমিতে বালু ভরাটের দায়ে জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এবং প্রশাসনের অনুমোদন ছাড়া নদীতে ড্রেজার বসিয়ে কৃষি জমিতে বালু ভরাটের অভিযোগে বিএনপির এক নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। আজ ২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের নগরভেলা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

অভিযুক্ত নেতা তালিয়া গ্রামের মৃত আব্দুর মান্নান তালুকদারের ছেলে নাগরী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান তালুকদার (৬৫)।

উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, নাগরী ইউনিয়নের কৃষি জমি ভরাটে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু আদালতের এ নিষেধাজ্ঞা অমান্য করে এবং প্রশাসনের অনুমোদন ছাড়াই বিএনপি নেতা আতাউর রহমান তালুকদারের নেতৃত্বে নদীতে ড্রেজার বসিয়ে পাইপলাইনের মাধ্যমে নগরভেলা এলাকায় কৃষি জমি বালু দিয়ে ভরাট করা হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে সত্যতা প্রমাণিত হলে মোবাইল কোর্টে আতাউর রহমান তালুকদার দোষ স্বীকার করেন। পরে তাকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বালু ভরাট কার্যক্রম বন্ধের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা বলেন, অনুমোদন ছাড়া নদীতে ড্রেজার বসিয়ে বালু ভরাট করা হচ্ছিল। আইন অনুযায়ী অনুমোদন ছাড়া এ ধরনের কাজ করার সুযোগ নেই। তাই মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:৩৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া