রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে নারীর গলা কাটা লাশ উদ্ধার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   126 বার পঠিত

গাজীপুরে নারীর গলা কাটা লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে তাল কুড়াতে গিয়ে নিখোঁজের ১০ ঘণ্টা পর পঞ্চাশোর্ধ নারী কমলা বেগমের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। কমলা বেগম উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামের কৃষক কদম আলীর স্ত্রী। আজ ২৯ আগস্ট শুক্রবার ভুতুলিয়া গ্রামের ঝোপের গর্ত থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান নিহতের স্বামীর বরাত দিয়ে জানান, সকালে কমলা বেগম ও তার স্বামী কদম আলী একসাথে বাড়ী থেকে বের হয়। কদম আলী কাজের উদ্দেশ্যে এবং কমলা বেগম বাড়ীর অদূরে ঝোপজঙ্গলে ৪/৫টি তাল গাছ রয়েছে সেখানে তাল কুড়াতে যায়। দুপুরে নিহতের স্বামী মাঠের কৃষি কাজ থেকে বাড়ী ফিরলেও স্ত্রী কমলা বেগম বাড়ী ফিরে নাই। পরে আশপাশের বাড়ীতে খোঁজাখুঁজি করেতে থাকে। তার কোনো সন্ধান না পেয়ে প্রতিবেশীরাও ওই নারীকে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুরের পর প্রতিবেশী এক নারী ঝোপঝাড়ের ভেতর মাটি খোড়া দেখতে পেয়ে তার সন্দেহ হয়। ওই নারীর চিৎকার শুনে আশপাশের বাড়ীর নারী পুরুষ এসে মাটিচাপা দেওয়া অবস্থায় কমলা বেগমের লাশ দেখতে পায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করে বলেন, মাটিচাপা দেওয়া অবস্থায় নারীর গলাকাটা মরদেহের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ওই নারীর মুখমন্ডল থেঁতলানোসহ সুরতহালে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৪:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া