জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ৩০ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 183 বার পঠিত
ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে সংগঠনটির নেতাকর্মীরা। দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধও করেছে।
আজ ৩০ আগস্ট শনিবার গণঅধিকার পরিষদ গাজীপুর জেলার মহানগরের সাধারণ সম্পাদক মমিন আকন্দ তন্ময়ের নেতৃত্বে গাজীপুর চৌরাস্তায় বিক্ষোভ মিছিল প্রদর্শিত হয়।
অবরোধ চলাকালে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের জাতীয় পার্টি, জিএম কাদেরের বিরুদ্ধে শ্লোগান দিতে শোনা যায়। বিক্ষোভকারীরা জানান, জিএম কাদেরকে গ্রেফতার না করা পর্যন্ত সড়ক ছাড়বেন না তারা। বিক্ষোভে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদ গাজীপুর জেলার মহানগরের সাধারণ সম্পাদক মমিন আকন্দ।
সরেজমিনে দেখা যায়, শতাধিক নেতা-কর্মী অবস্থান নেন।
এর আগে শুক্রবার রাতে ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হামলায় গুরুতর আহত হন নুরুল হক নুরসহ কয়েকজন নেতাকর্মী। এ ঘটনার প্রতিবাদে সেদিন রাতেই গণঅধিকার পরিষদ গাজীপুর জেলার মহানগরের সাধারণ সম্পাদক মমিন আকন্দ তন্ময়ের নেতৃত্বে গাজীপুর চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল প্রদর্শিত হয়।
রাতের কর্মসূচির ধারাবাহিকতায় আজ শনিবার তারা একই স্থানে ফের অবস্থান নেন। বিক্ষোভে অংশ নেওয়া নেতারা অভিযোগ করেন, ১৭ বছর ধরে জাতীয় পার্টি আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করেছে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও জাপা বহাল তবিয়তে আছে।
জিএম কাদেরের বিরুদ্ধে মামলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাদের মতে, ইউনুস সরকার স্বৈরাচারকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছে।
Posted ৩:১৯ অপরাহ্ণ | শনিবার, ৩০ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah