রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ইজিবাইককে আধা কিলোমিটার টেনে নিয়ে গেলো ট্রেন

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ৩১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   135 বার পঠিত

গাজীপুরে ইজিবাইককে আধা কিলোমিটার টেনে নিয়ে গেলো ট্রেন

গাজীপুরের কালীগঞ্জে ঢাকা-টঙ্গী-ভৈরব রেল রুটে এক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আজ ৩১ আগস্ট রবিবার বেলা ১১টার দিকে উপজেলার আড়িখোলা রেলস্টেশনের অদূরে তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের পেছনে চুয়ারিয়াখোলা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আড়িখোলা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো: আরমান হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গী-কালীগঞ্জ সড়ক থেকে তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে একটি ইজিবাইক চুয়ারিয়াখোলা রেলক্রসিং পার হচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। পরে অটোরিকশাটি প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়।

স্টেশন মাস্টার আরমান হোসেন জানান, ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলেও আশ্চর্যজনকভাবে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।

Facebook Comments Box

Posted ৫:১৬ অপরাহ্ণ | রবিবার, ৩১ আগস্ট ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া