রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে দুই থানার ওসিকে একযোগে বদলি

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   90 বার পঠিত

টঙ্গীতে দুই থানার ওসিকে একযোগে বদলি

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একযোগে দুই থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার দুই ওসিকে একযোগে বদলি করা হয়। ৩১ আগস্ট রবিবার রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এ তথ্য নিশ্চিত করেছে।

জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মহিউদ্দিন আহমেদ জানান, টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জে এবং টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমানকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে এই বদলি করা হয়েছে।

এদিকে, হঠাৎ একইসাথে দুই থানার ওসি বদলিকে ঘিরে এলাকাজুড়ে নানা আলোচনার জন্ম দিয়েছে। টঙ্গী শিল্পাঞ্চল, বাণিজ্যকেন্দ্র ও ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আইনশৃংখলা নিয়ন্ত্রণে ওসিদের সর্বদা সক্রিয় ভূমিকা পালন করতে হয়। ঢাকার প্রবেশদ্বার হওয়ায় গাজীপুরের জন্য টঙ্গী পূর্ব এবং পশ্চিম দুটি থানা খুবই গুরুত্ব বহন করে। থানা দুইটির ১৯টি বস্তি ঘিরে ছিনতাই-অপহরণসহ বিভিন্ন অপরাধ সংগঠিত ও নিয়মিত মাদকের হাট পরিচালিত হয়।

Facebook Comments Box

Posted ৮:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া