রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের শ্রীপুরে ২০ কোটি টাকার বনভূমি উদ্ধার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   276 বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে ২০ কোটি টাকার বনভূমি উদ্ধার

দীর্ঘ দুই দশক ধরে বেদখলে থাকা গাজীপুরের শ্রীপুর উপজেলার ১০ একর বনভূমি অবশেষে বন বিভাগ উদ্ধার করেছে। উদ্ধারকৃত জমির বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। জমিটি উদ্ধারের পর সেখানে বিভিন্ন প্রজাতির গাছের ১০ হাজার চারা রোপণ করা হয়েছে। বন বিভাগের ঢাকা রেঞ্জের আওতাধীন শ্রীপুর রেঞ্জের তত্ত্বাবধানে ১ সেপ্টেম্বর সোমবার দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়।

উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর বিটের নেহালিয়া গ্রামে অবস্থিত জমিটি দখলমুক্ত করে বনায়নের আওতায় আনা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, ২০০৫ সালে স্থানীয় ব্যক্তি সাহাব উদ্দিন মোড়ল-উক্ত জমির মালিকানা দাবি করে রেকর্ড সংশোধনের মামলা করেন। দীর্ঘ প্রায় ২০ বছর আইনি প্রক্রিয়া চলার পর আদালত বন বিভাগের পক্ষেই রায় দেন। এরপরই জমি উদ্ধারপূর্বক বনায়ন কার্যক্রম শুরু করে বিভাগটি।

শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মো. মোখলেসুর রহমান বলেন, আদালতের রায়ের ভিত্তিতে আমরা জমির দখল বুঝে নিয়েছি। এরপরই সেখানে বনায়নের কাজ শুরু করা হয়। ইতোমধ্যে ১০ হাজারের বেশি বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে মেহগনি, বহেরা, সোনালু, চিকরাশি, আশফল ও লটকন।

শতাধিক বনকর্মী ও কর্মকর্তারা উদ্ধার অভিযানে অংশ নেন।

সাতখামাইর বিটের ফরেস্ট রেঞ্জার তানভীর আহম্মেদ বলেন, এটি অত্যন্ত মূল্যবান একটি সরকারি সম্পত্তি। দীর্ঘদিন ধরে বেদখলে ছিল। আইনি প্রক্রিয়া শেষে আমরা সফলভাবে এটি উদ্ধার করেছি। এর বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। আশপাশের আরো কিছু বনভূমি এখনও অবৈধ দখলে রয়েছে। সেগুলো উদ্ধারের জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

উদ্ধার হওয়া জমিটির খতিয়ান নম্বর ২, দাগ নম্বর সিএস ও এসএ ৩৯৭ এবং আরএস ৯৮১। জমিটি ঢাকা বন বিভাগের অধীনে রেকর্ডভুক্ত থাকলেও দীর্ঘদিন ধরে দখলকারীরা জোরপূর্বক ব্যবহার করে আসছিলেন বলে জানান বন কর্মকর্তারা।

উল্লেখ্য, বন অধিদপ্তরের চলমান ভূমি উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবেই উক্ত অভিযান পরিচালিত হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে এ বিষয়ে বক্তব্য নিতে চেষ্টা করা হলেও জমি দখলে থাকা সাহাব উদ্দিন মোড়লের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ৬:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া