রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে

ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে আগুন, পুড়ল বাজার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   198 বার পঠিত

ভয়াবহ অগ্নিকাণ্ড, দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে আগুন, পুড়ল বাজার

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর ৬টার দিকে চৌরাস্তা মুদিখানা মার্কেটের কাঁচাবাজারে আগুনের সূত্রপাত ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কাঁচাবাজারে আগুনের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ওই মার্কেটের অন্তত অর্ধশত দোকান ও মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী দোকানদার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর প্রায় পৌনে ৬টার দিকে হঠাৎ করেই মার্কেটের একটি দোকান থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও স্থাপনাগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে প্রথমে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে গেলে পরে গাজীপুর ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। সর্বশেষ পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, চান্দনা চৌরাস্তায় শাপলা ম্যানশনের পেছনে কাঁচা বাজারে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে গাজীপুর, ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে শুরুতে পানির স্বল্পতা ও প্রচন্ড ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়।

পরে পাশের পুকুর ও শাপলা ম্যানশন থেকে পানি সরবরাহ করে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন ৭ টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ডাম্পিং চলছে। তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের দাবি, আগুন লেগে মুদি- মনোহারি, কাঁচা সবজির বাজারসহ অন্তত শতাধিক দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় ব্যবসায়ী কিতাব আলী বলেন, রাতে দোকান বন্ধ করার সময় ৫০ হাজার টাকা খুচরা রেখে যাই। সকালে খবর পাই দোকানে আগুন লেগেছে। দোকানের কাছে গিয়ে কোন কিছুই বের করতে পারি নাই।

Facebook Comments Box

Posted ৫:০৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া