রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কর্ণফুলী এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   271 বার পঠিত

কর্ণফুলী এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক

চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার শেষে সাড়ে চার ঘণ্টা পর ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। আজ ৬ সেপ্টেম্বর শনিবার রাত ৭টা ৫০ মিনিটে ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে বিকেল ৩টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কাছে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান জানান, ঢাকা থেকে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি শেষে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার পর – স্টেশনের আউটারে রেলক্রসিংয়ের কাছে ‘চ’ বগিটি বিকট শব্দে লাইনচ্যুত হয়।

পরে আখাউড়া জংশন স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারে কাজ শুরু করে। উদ্ধার কাজ শেষে রাত ৭টা ৫০ মিনিটের দিকে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Facebook Comments Box

Posted ৩:৩১ অপরাহ্ণ | শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া