রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হোসেন শহীদ সোহরাওয়ার্দী’র ১৩৩তম জন্মবার্ষিকী ৮ সেপ্টেম্বর

হাকিকুল ইসলাম খোকন   |   সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   263 বার পঠিত

হোসেন শহীদ সোহরাওয়ার্দী’র ১৩৩তম জন্মবার্ষিকী ৮ সেপ্টেম্বর

আওয়ামীলীগের মূল প্রতিষ্ঠাতা, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী’র ১৩৩তম জন্ম বার্ষিকী ৮ সেপ্টেম্বর সোমবার। হোসেন শহীদ সোহরাওয়ার্দী’র ১৩৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠন যথাযথ মর্যাদার সাথে পালন করবে। এছাড়াও প্রবাসে যুক্তরাষ্ট্রস্থ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদ, বঙ্গবন্ধু প্রচারকেন্দ্র সমাজকল্যাণ পরিষদ, বাংলাদেশ মানবাধিকার পরিষদ, জাতীয় চার নেতা পরিষদ, প্রবাসী বাঙালি সমাজকল্যান পরিষদ, ‘বনলতা’ শিল্পী-সাহিত্যিক -সাংবাদিক গোষ্ঠী, শিরি শিশু সাহিত্য কেন্দ্র নিউইয়র্ক শাখা এবং আমেরিকান প্রেসক্লাব অফ বাংলাদেশ অরিজিন ও নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার বিকাল ৫টায় এর আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করবে।

উল্লেখ, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের রাজনৈতিক পিতা হিসাবে পরিচিত হোসেন শহীদ সোহরাওয়ার্দী ইংরেজি ১৮৯২ সনের ৮ সেপ্টেম্বর পশ্চিম বাংলার মেদিনীপুরে জন্মগ্রহণ করেন। ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার সর্বশেষ প্রধানমন্ত্রী (১৯৪৬-৪৭) এবং তদানীন্তন পাকিস্থানের এককালীন প্রধানমন্ত্রী (১৯৫৬-৫৭) হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন তার সময়কার এক স্মরণীয় নেতা। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ১৩৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রস্থ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদের সভাপতি ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন সকলের প্রতি আহবান জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ৯:১৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(698 বার পঠিত)
পাত্র চাই
(517 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া