রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ২০ মামলার আসামি শাওনসহ চারজন গ্রেফতার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   105 বার পঠিত

গাজীপুরে ২০ মামলার আসামি শাওনসহ চারজন গ্রেফতার

ডাকাতির প্রস্তুতিকালে গাজীপুরের টঙ্গীতে ২০ মামলার আসামি কামরুজ্জামান খন্দকার শাওনসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে স্থানীয় হিমারদিঘি হকের মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- টঙ্গীর খরতৈল এলাকার কাজল খন্দকারের ছেলে কামরুজ্জামান খন্দকার শাওন (৩৫), জেলার শ্রীপুর থানার পেলাইদ গ্রামের শহীদের ছেলে জব্বার খা জয় (২৮), শেরপুর জেলার নালিতাবাড়ী থানার বোগারপাড়া রাবারডেম গ্রামের মৃত কেরামত আলীর ছেলে ইসমাইল হোসেন (২৫) ও একই গ্রামের চান মিয়ার ছেলে হযরত আলী (২০)। তাদের মধ্যে শাওনের নামে টঙ্গী পশ্চিম থানায় ১৫টি ও গাছা থানায় ৫টি মামলা রয়েছে।

টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন হকের মোড় এলাকায় কতিপয় ডাকাত ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ জড়ো হয়। সংবাদ পেয়ে অভিযান চালাই। এ সময় ৪ ডাকাতকে গ্রেফতার ও তাদের হেফাজত থেকে একটি সুইচ গিয়ার ও তিনটি দেশীয় চাকু উদ্ধার করা হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান যুগান্তরকে বলেন, চারজনকে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া