রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   178 বার পঠিত

শ্রীপুরে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ সুরক্ষায় কঠোর আইন প্রয়োগ করতে হবে এবং ছাড়পত্র প্রদানে অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। ভ্রান্ত পরিবেশ ছাড়পত্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজ ২০ সেপ্টেম্বর শনিবার গাজীপুরের শ্রীপুরে বিশ্বব্যাংক আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব বলেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আইন প্রয়োগ মানে শুধু জরিমানা নয়, এতে থাকতে হবে স্বচ্ছতা, বিকল্প ব্যবস্থা ও জনগণের সম্পৃক্ততা। ডাইং কারখানা, সিমেন্ট কারখানা ও ইটভাটার মতো প্রধান দূষণ উৎসগুলো চিহ্নিত করে শক্তিশালী পদক্ষেপ নিতে হবে।

পরিবেশ উপদেষ্টা বলেন, সবচেয়ে দূষণকারী শিল্পগুলোকে চিহ্নিত করে বাজেট ও পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। দূষণকারীদের নাম প্রকাশ্যে আনতে হবে। তথ্য উন্মুক্ত হলে জনগণ নিজেরাই রাজনৈতিক চাপ মোকাবিলায় সহায়ক হবে। পরিবেশ উপদেষ্টা বন্যা প্রবাহ এলাকা বা পরিবেশগতভাবে সংবেদনশীল স্থানে বর্জ্য ফেলার কেন্দ্র স্থাপনের জন্য ছাড়পত্র দেওয়ার সমালোচনা করে বলেন, এ ধরনের ছাড়পত্র অবৈধ ও দায়িত্বজ্ঞানহীন। রাজনৈতিক চাপ থাকলেও আপত্তি জানাতে হবে। দায়িত্ব পালন করতে না পারলে বদলি হোন, কিন্তু পরিবেশের সঙ্গে আপস করবেন না।

পরিবেশ ছাড়পত্র প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সকল লাল শ্রেণির শিল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ এবং জনগণের মতামত বিবেচনা করার নির্দেশনা দেন উপদেষ্টা। একই সঙ্গে একটি দূষণকারী সিরামিক কারখানাকে জাতীয় পুরস্কার দেওয়ার ঘটনা তুলে ধরে বলেন, দূষণকারীদের শাস্তি দিতে হবে, পুরস্কৃত নয়।

উপদেষ্টা অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়াকে ডিজিটাল ব্যবস্থায় আনা, অভিযোগ ট্র্যাক করার জন্য মোবাইল অ্যাপ চালু এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করার ওপরও গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যাঁ পেসম, দুর্নীতি দমন কমিশন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন, বেস্ট প্রকল্পের পরিচালক একে এম রফিকুল ইসলাম এবং বিশ্বব্যাংক বাংলাদেশের পরিবেশ বিশেষজ্ঞ বুশরা নিশাত।

পরে উপদেষ্টা পরিবেশ অধিদপ্তরের সারাদেশ থেকে আগত কর্মকর্তাদের হাতে প্রশিক্ষণ সনদপত্র তুলে দেন এবং বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।

Facebook Comments Box

Posted ৪:৪৫ অপরাহ্ণ | শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া