জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 156 বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈরে পোল্ট্রি ফিডের দোকানে দুই কর্মচারী দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ছুড়িকাঘাতকারী কর্মচারী লিমনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনাটি ঘটেছে আজ ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায়।
নিহত আকবর হোসেন যশোরের কেশবপুর উপজেলার ভান্ডার খোলা গ্রামের মোবারক হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মিজানুর রহমান মিন্টুর মালিকানাধীন পোল্ট্রি ফিডের দোকানে কাজ করতেন আকবর ও লিমন। সকাল ১১টার দিকে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে অভিযুক্ত লিমন পেয়ারা কাটার ছুরি দিয়ে আকবরকে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা ঘাতক লিমনকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় আকবরকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, পোল্ট্রি ফিডের দোকানে কর্মচারী লিমনের ছুরিকাঘাতে আকবর নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত লিমনকে আটক করা হয়েছে। পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Posted ১২:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah