রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   170 বার পঠিত

টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

ফাইল ছবি

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় নুর ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

রেলওয়ে পুলিশ জানায়, নিহত নুর ইসলাম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ গ্রামের শামসুল হক ও কোহিনুর বেগমের ছেলে। তিনি স্টেশনে মোবাইল ফোন দিয়ে টিকটক ভিডিও ধারণ করছিলেন। এসময় ঢাকাগামী ৫০ নম্বর বলাকা কমিউটার ট্রেন এসে ধাক্কা দিলে তিনি প্ল্যাটফর্মে পড়ে যান। এতে তাঁর ডান হাত থেতলে যায় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাঁকে ভ্যানে করে গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নাদির উজ জামান জানান, গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় নুর ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকাল ৪টা ৪২ মিনিটে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ১:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া