রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ড : চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   120 বার পঠিত

টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ড : চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু

টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ আরো এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে। এখন পর্যন্ত ওই ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। আজ ২৭ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওয়ার হাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, জান্নাতুল নাঈমের গ্রামের বাড়ি শেরপুরে। তিনি সহকারী পরিচালকের দপ্তরে (ঢাকা -৮৭) ওয়্যার হাউস ইন্সপেক্টর পদে থাকলেও টঙ্গী ফায়ার স্টেশনে সংযুক্ত ছিলেন। তিনি ২০১৬ সালের ২৪ আগস্ট ফায়ার সার্ভিসের চাকুরিতে যোগদান করেন। তার স্ত্রী ছাড়াও এক সন্তান রয়েছে।

গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেট এলাকার একটি কেমিক্যালের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে গিয়ে তিনি গুরুতর দগ্ধ হন। তার শরীরের প্রায় ৪২ শতাংশ পুড়ে যায়। এর আগে একই ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ তিনজন মারা যান।

গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেট সংলগ্ন একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অন্তত ১২টি ইউনিট কয়েক ঘণ্টা চেষ্টা চালায়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের চার কর্মীসহ একাধিক ব্যক্তি দগ্ধ হন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে বলা হয়েছে, গুদামে বিপুল দাহ্য রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।

তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহিদুল হাসান। তবে দুই একদিনের মধ্যেই মামলা দায়ের হবে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box

Posted ৪:১৭ অপরাহ্ণ | শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া