হাকিকুল ইসলাম খোকন | শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 143 বার পঠিত
ফ্যাশন ডিজাইনার রোজিনা আহাম্মেদ রুনি তার আরো একটি নান্দনিক প্রয়াস ‘এক্সক্লুসিভ ব্র্যান্ডিং এক্সিবিশন’নিয়ে হাজির হচ্ছেন আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর’২০২৫, শনিবার ও রবিবার, নিউইয়কের জ্যামাইকার ১৬৯ হিলসাইড এভিনিউর মান্নান সুপার মার্কেট সংলগ্ন ‘জাশন’ পার্টি সেন্টারে। এ তথ্য জানিয়েছেন সাংকৃতিক সংগঠক নেসার জামিল শুডডু ।
পোশাক শিল্পে ফ্যাশন ডিজাইনার রুনি বেশ অনেকটা সময় ধরে তার সৃজনশীল মনোভাব নিয়ে একাগ্রতায় মনোনিবেশ করে চলেছেন অত্যন্ত দৃঢ়তার সাথে।
সময়ের দাবি ও আধুনিকতার ছোঁয়া বিরাজমান তার সৃষ্টিশীল কাজে। রঙের বৈচিত্র ও শালীনতা নিয়ে একান্তই নিজস্বতায় তৈরি করেছেন তার পরিচিতি, নেই যেখানে খ্যাতির কোন মোহ কিংবা অর্থনৈতিক সুযোগ-সুবিধার প্রত্যাশা, আছে শুধু অনুসারীদের স্বচ্ছ মতামত ও প্রশান্তির ব্যাকুলতা। এতে নিউইয়কবাসীর উপস্থিতি ও অনুপ্রেরণা ডিজাইনার রুনি’র উৎসাহ যোগাবে আগামী পথচলায়।
Posted ৪:৫২ অপরাহ্ণ | শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah