রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে ঘুরতে বেরিয়ে নৌকাডুবিতে দুই শিশু নিখোঁজ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   177 বার পঠিত

কালিয়াকৈরে ঘুরতে বেরিয়ে নৌকাডুবিতে দুই শিশু নিখোঁজ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চাপাইর ব্রিজ এলাকায় এক নৌকার ধাক্কায় অপর নৌকা ডুবে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। আজ ২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দুর্ঘটনা ঘটে। নিখোঁজরা হলো- স্থানীয় তাপস মনি দাসের ছেলে তন্ময় মদন দাস (৮) ও মদন মনি দাসের মেয়ে অঙ্কিতা মনি দাস (৫)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন জানিয়েছেন, আজ বিকেলে দুই সন্তান নিয়ে তারা অন্যদের সাথে গান বাজনা করে নৌকা যোগে তুরাগে বেড়াতে বের হয়।

কালিয়াকৈর উপজেলার হিজলতলীর চাপাইর ব্রিজ এলাকায় পৌঁছলে অন্য একটি ট্রলার তাদের নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকাটি তলিয়ে যায়। এ সময় বাবারাসহ নৌকায় থাকা অন্য যাত্রীরা সাঁতরিয়ে তীরে উঠে পারলেও শিশু দু’জন পানিতে তলিয়ে নিখোঁজ হয়।

এ ব্যাপারে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন বলেন, টঙ্গী ফায়ার স্টেশনে ডুবড়ি দলকে খবর দেওয়া হয়েছে। তবে স্থানীয় ফায়ার কর্মীরা অভিযানে নামলেও রাত আটটা পর্যন্ত শিশু দুইটির সন্ধান পাওয়া যায়নি। আগামীকাল শুক্রবার সকালে ফের অভিযানে নামবে ডুবুরি দল।

Facebook Comments Box

Posted ৩:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া