রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ডাম্প ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে ৩জন নিহত

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   162 বার পঠিত

কালীগঞ্জে ডাম্প ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে ৩জন নিহত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ডাম্প ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে ৩ যাত্রী নিহত ও দু’জন আহত হয়েছেন। আজ ৩ অক্টোবর শুক্রবার সকালে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নরসিংদীর মনোহরদী থানার সুকুন্ধি এলাকার নুরুল ইসলামের ছেলে অলিউল্লাহ (৪০), সিরাজগঞ্জের হাফিজুর রহমানের ছেলে তানিম (৪) এবং অপর এক অজ্ঞাতপরিচয় যাত্রী।

আহতরা হলেন, সিরাজগঞ্জের হাফিজুর (৪০) ও তার স্ত্রী সালমা বেগম (৩৫) ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সফিপুর থেকে নরসিংদীগামী সিএনজি অটোরিক্সাটি দেওপাড়া চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। গুরুতর আহত তিনজনকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

তাদের উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তানিম মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল বলেন, সিএনজি ও ডাম্প ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ৩:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া