জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ০৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 190 বার পঠিত
বিশ্বশিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে রবিবার গাজীপুরে ১০১জন গুণী শিক্ষককে সংবর্ধনা ও পুরস্কৃত করা হয়েছে। গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর নয়াপাড়া সৃজনশীল স্কুল এন্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি এবং আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লায়ন আলহাজ্ব মোহাম্মদ আবদুর রশিদ।
বাংলাদেশে কিন্ডারগার্টেন এসোসিয়েশন গাজীপুর-এর সভাপতি এসএম কাজল রানার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ভাওয়াল মির্জাপুর কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন, শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, একই উপজেলার জৈনাবাজার এলাকার এইচ কে একাডেমীর চেয়ারম্যান প্রকৌশলী মোঃ ইয়ামিন আলী, বাংলাদেশে কিন্ডারগার্টেন এসোসিয়েশন, গাজীপুর-এর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ সাদিকুল ইসলাম সেলিম প্রমুখ। এছাড়াও সংবর্ধিত শিক্ষকদের মধ্যে কয়েকজন তাদের প্রতিক্রিয়া করেছেন।
বাংলাদেশে কিন্ডারগার্টেন এসোসিয়েশন গাজীপুর-এর সভাপতি এসএম কাজল রানা বলেন, দীর্ঘদিন ধরেই এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে গুণী শিক্ষক বাছাই করা হয়েছে। ভবিষ্যতেও আমরা এ সংগঠনের পক্ষ থেকে শিক্ষকদের সম্মানিত ও পুরস্কৃত করার প্রক্রিয়া অব্যাহত থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে ওই শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের প্রথমার্ধে অতিথি এবং গুণী শিক্ষকদের উত্তরীয় পরিয়ে দেয়া হয়।
Posted ৫:০৪ অপরাহ্ণ | রবিবার, ০৫ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah