রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অবরোধে বন্ধ চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক

ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে :   |   বুধবার, ০৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   93 বার পঠিত

অবরোধে বন্ধ চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক

সড়ক দুর্ঘটনায় হেফাজতে ইসলাম বাংলাদেশ এর এক নেতার মৃত্যুর ঘটনায় হাটহাজারীতে সড়ক অবরোধ করেছেন নেতাকর্মীরা। আজ ৮ অক্টোবর বুধবার সকাল ৭টা থেকে হাটহাজারী মাদ্রাসার সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করেন তারা।

জানা গেছে, ৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে রাউজানের গহিরা এলাকায় গাড়িচাপায় মৃত্যু হয় হেফাজত ইসলামের নির্বাহী কমিটির সদস্য সোহেল চৌধুরীর। এর প্রতিবাদে আজ বুধবার সকাল থেকে অবরোধের সমর্থনে হাটহাজারী এলাকায় অবস্থান নেয় হেফাজতের কর্মীরা।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, সড়ক দুর্ঘটনায় হেফাজতে এক নেতার মৃত্যুর ঘটনায় মাদ্রাসা ছাত্ররা সড়ক অবরোধ করেছে। যান চলাচল বন্ধ রয়েছে। হেফাজতের স্থানীয় নেতা এবং পরিবহন নেতাদের নিয়ে মিটিংয়ে বসেছি। আশা করছি, সমস্যার সমাধান হবে।

এদিকে, অবরোধের কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন মানুষ। হঠাৎ করে অবরোধ কর্মসূচি পালন করায় পায়ে হেঁটে লোকজনকে গন্তব্য যেতে হচ্ছে।

Facebook Comments Box

Posted ৭:১৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া