রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে অ্যাডভোকেট রহুল কবীর রিজভী আহমেদ

কোনো দুর্নীতিবাজ সন্ত্রাসী, টেন্ডারবাজ, চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবে না

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ১১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   222 বার পঠিত

কোনো দুর্নীতিবাজ সন্ত্রাসী, টেন্ডারবাজ, চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবে না

কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, টেন্ডারবাজ, চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবে না বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবীর রিজভী আহমেদ। আজ ১১ অক্টোবর শনিবার দুপুরে গাজীপুরের রাজবাড়ি মাঠে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রিজভী আহমেদ বলেন, নম্র-ভদ্র ব্যক্তিত্ব, শিক্ষক, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া সাধারণ মানুষকে সদস্য করতে নির্দেশনা রয়েছে। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এই দলে অনেকে আসার সুযোগ খুঁজবে। ১৯৮১ সালে জিয়াউর রহমানকে হত্যা করে বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের পর দেশ যখন নতুন করে এগিয়ে যাচ্ছিল, ২০০৯ সালে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে মঈনউদ্দিন, ফখরুদ্দীন বেগম খালেদা জিয়ার উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিস্টের হাতে তুলে দিয়েছিল।

রিজভী আহমেদ আরো বলেন, গত ১৬ বছর শেখ হাসিনা গণমাধ্যমের টুঁটি চেপে ধরেছিলেন। ইচ্ছে করলে গণমাধ্যম সত্য প্রকাশ করতে পারত না। অনেক সাংবাদিক সাংবাদিকতা ছেড়ে দিয়ে বাইতুল মোকাররম মসজিদের সামনে টুপি বিক্রি করেছিলেন শেখ হাসিনার অত্যাচারে।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুসহ বিএনপির কেন্দ্রীয় ও গাজীপুর মহানগর শাখার নেতারা।

Facebook Comments Box

Posted ৩:২৮ অপরাহ্ণ | শনিবার, ১১ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া