সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে বৈষম্যবিরোধী মামলায় শিক্ষক গ্রেফতার

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ১২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   200 বার পঠিত

টঙ্গীতে বৈষম্যবিরোধী মামলায় শিক্ষক গ্রেফতার

টঙ্গীতে এক কলেজ শিক্ষককে পুলিশে দিয়েছে জনতা। তার বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী একটি মামলা রয়েছে। আজ ১২ অক্টোবর রবিবার দুপুর ১২টার দিকে টঙ্গীতে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ওই শিক্ষকের নাম হানিফ উদ্দিন।

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের সিনিয়র প্রভাষক তিনি।

পুলিশ জানায়, আজ ১২ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১১টার দিকে স্কুলের সামনে শিক্ষক হানিফকে জনতা আটক করে পুলিশে দেয়। পুলিশ তাকে থানায় নিয়ে এসেছে। উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়।

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, হানিফ উদ্দিনের বিরুদ্ধে মামলা আছে। জনতা তাকে ধরে পুলিশে দিয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ বলেন, জনতা শিক্ষক হানিফ উদ্দিনকে ধরে পুলিশে দিয়েছে। উত্তরা পশ্চিম থানা বলেছে, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলা আছে, তাই তাকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ১২ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া