জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ১২ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 123 বার পঠিত
“ডিমে আছে প্রোটিন খেতে হবে প্রতিদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো গাজীপুরেও পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস। আজ ১২ অক্টোবর রবিবার সকালে গাজীপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নারগিস খানম।
সভায় অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ লিপি রাণী বসাকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহীন মিয়া।
বক্তব্য রাখেন জেলা ট্রেনিং অফিসার ডাঃ সেলিমুল্লাহ, কৃত্রিম প্রজনন কেন্দ্র গাজীপুরের উপপরিচালক মোঃ সালাউদ্দিন আহমেদ, ভেটেরিনারী অফিসার ডাঃ আলমগীর হোসেন, কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফ হোসেন, কালিয়াকৈর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান, কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা বেলায়েত হোসেন, খামারী মাসুদুল কবির মোনায়েম, খামারী আসাদুল আলম সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
Posted ৩:৫৫ অপরাহ্ণ | রবিবার, ১২ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah