রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বাখরাবাদে জব্দ করা ২ হাজার রেগুলেটর ধ্বংস

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ১২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   212 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বাখরাবাদে জব্দ করা ২ হাজার রেগুলেটর ধ্বংস

বাখরাবাদের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীদের থেকে জব্দ করা ২ হাজার ৩০টি রেগুলেটর ধ্বংস করা হয়েছে। আজ ১২ অক্টোবর রবিবার সকাল ১১টায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ঘাটুরাস্থ কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানে জব্দ করা রেগুলেটরগুলো ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কুমিল্লা প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক প্রকৌ. মো. আব্দুর রাজ্জাক। এসময় আরো উপস্থিত ছিলেন- উপ- মহাব্যবস্থাপক প্রকৌ. মো. জাহাঙ্গীর বাদশা, উপ- মহাব্যবস্থাপক প্রকৌ. মো. ছগির আহাম্মেদ, উপ- মহাব্যবস্থাপক প্রকৌ. বিমল দেবনাথ, উপ-মহাব্যবস্থাপক ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয় প্রকৌ. শফিকুল হক, ব্যবস্থাপক প্রকৌ. মো. ওয়ালিউল ইসলাম চৌধুরী, উপ-ব্যবস্থাপক মো. সাব্বির ইবনে আখতার, উপ-ব্যবস্থাপক গোলাম মুক্তাদির, উপ-ব্যবস্থাপক প্রকৌ. মো. সাজ্জাদ হোসেন, সহ-ব্যবস্থাপক মুশফিকুর রহমান, সহ- প্রকৌ. নূর মোহাম্মদ, সহ- প্রকৌ. তারেকুল ইসলামসহ বাখরাবাদের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।

Facebook Comments Box

Posted ৪:০২ অপরাহ্ণ | রবিবার, ১২ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া