সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুর কারাগার থেকে বিডিআরের সাবেক ৯ সদস্য মুক্তি পেলেন

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ১৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   299 বার পঠিত

কাশিমপুর কারাগার থেকে বিডিআরের সাবেক ৯ সদস্য মুক্তি পেলেন

প্রতিকী ছবি

২০০৯ সালে ঢাকার পিলখানায় বাংলাদেশ রাইফেলসে (বিডিআর) বিদ্রোহের ঘটনায় হত্যাকাণ্ড ও বিস্ফোরক আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৯ বন্দি মুক্তি পেয়েছেন। আজ ১৫ অক্টোবর বুধবার দুপুরে তাদের কাশিমপুর কারাগার পার্ক-২ থেকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন জানান, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় কারাবন্দি ৯ জনের জামিনের কাগজপত্র গতকাল মঙ্গলবার রাতে কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করা হয়। এক পর্যায়ে যাচাই-বাছাই শেষে ৯ জনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

তিনি আরো জানান, ওই মামলায় আরো ৪ জনের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছেছে। কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে বিকেলের মধ্যেই তাদের ৪ জনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১:২৭ অপরাহ্ণ | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া