সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ১৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   230 বার পঠিত

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুরের কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে কোনাবাড়ি-জরুন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। অবরোধের ফলে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তখন চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় পথচারী ও যানবাহনের যাত্রীরা। আজ ১৮ অক্টোবর শনিবার সকাল ৮টার দিকে কোনাবাড়ীর স্বাধীন গার্মেন্টস লিমিটেডের শতাধিক শ্রমিক এ বিক্ষোভে অংশ নেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত দুই মাস ধরে স্বাধীন গার্মেন্টস কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করেনি। বেতন পরিশোধ করবে বলে একের পর এক নোটিশ দেওয়া হলেও কোনো বাস্তব পদক্ষেপ নেওয়া হয়নি। শনিবার সকালে কারখানায় এসে শ্রমিকরা গেট বন্ধ দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে তারা কারখানার সামনের আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং যান চলাচল বন্ধ করে দেন।

স্বাধীন গার্মেন্টস লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার কামরুজ্জামান বলেন, শ্রমিকদের গত দুই মাসের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে আমরা সচেষ্ট আছি। কারখানার অর্থনৈতিক সংকটের কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। মালিকের স্ত্রী বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ডিরেক্টরের (ফাইনান্স) সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

গাজীপুর শিল্প পুলিশ: ২-এর কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান বলেন, শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ থেকে জরুন পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি এবং কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছি।

Facebook Comments Box

Posted ১০:০৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া