জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ২০ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 199 বার পঠিত
‘বৈদ্যুতিক চুলা কমায় খরচ, পরিবার হয় স্বচ্ছল, পরিবেশ রাখে দূষণমুক্ত-সুনির্মল’ প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ এনার্জি এক্সেস টু মডার্নাইজেশন (বিম+) প্রকল্পের ‘রেফারেল রিওয়ার্ডস উইন্ডো’ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ অক্টোবর সোমবার সকালে উপজেলার নাগরী ইউনিয়নের সিকাল্ব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা জ্বালানি সাশ্রয়ী ও আধুনিক জীবনধারার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন এসএনভি’র প্রজেক্ট কো-অর্ডিনেটর আফ্রিদা আহমেদ অর্থী, পিএমই অফিসার শামীম জাহান, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট খালিদ বিন সিদ্দীক, আইপিএসভি মো. রুহুল আমিন ও ইন্টার্ন সাদিয়া খানসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, বৈদ্যুতিক চুলার ব্যবহার শুধু পারিবারিক খরচ কমায় না, বরং বায়ু দূষণ হ্রাস ও পরিবেশ সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখে।
অনুষ্ঠানে এসএনভি’র গ্রাহক, ইকুকার ব্যবসায়ী ও বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শেষে প্রকল্পটির সফল সমাপ্তি উদযাপন করা হয় এবং ভবিষ্যতে টেকসই জ্বালানি ব্যবহারে জনগণের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
Posted ১:২৬ অপরাহ্ণ | সোমবার, ২০ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah