রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইল ছিনতাই চেষ্টার অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   205 বার পঠিত

মোবাইল ছিনতাই চেষ্টার অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে মোবাইল ছিনতাই চেষ্টার অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাত এক যুবকের (৩২) মৃত্যু হয়েছে। আজ ২১ অক্টোবর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে টঙ্গী স্টেশন রোডে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর স্টেশন রোড এলাকায় মোবাইল ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন স্থানীয়রা। এসময় উত্তেজিত জনতা ওই যুবককে ধরে গণপিটুনি দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে মারা যান ওই যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, ছিনতাইয়ের সময় গণপিটুনি এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে হত্যা মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৪:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া