রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি নিয়ে চলছে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বুধবার, ২২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   156 বার পঠিত

ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি নিয়ে চলছে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার সূত্র জানিয়েছে, গত বছরের জুলাই মাসে বন্দির সংখ্যা ছিল গড়ে ১২৫০ জনের মতো। আগস্টে তা বাড়লেও সেপ্টেম্বরে আবার কিছুটা কমে হয় ৮৫০ জনের কাছাকাছি। এরপর অক্টোবরেই তা আবার বেড়ে দাঁড়ায় প্রায় ১ হাজার ৪০০ জনে। নভেম্বর মাসে বন্দির সংখ্যা আরো বেড়ে ১ হাজার ৭০০ জনের কাছাকাছি পৌঁছায়। ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি নিয়ে চলছে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার। ৭৮০ জন বন্দির জন্য নির্মিত এ কারাগারে বর্তমানে রয়েছেন ১ হাজার ৭০০ জন। এর মধ্যে নারী বন্দি আছেন ১০০ জন।

কারা সূত্রে জানা যায়, এ কারাগারে বর্তমানে নারী-পুরুষ মিলিয়ে সাধারণ হাজতি আছেন ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ জন। সাজাপ্রাপ্ত বন্দি রয়েছেন ৫০০ জনের বেশি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েকজনসহ বিভিন্ন মামলায় আরো ৬০ থেকে ৭০ জন বন্দি আছেন। মোট বন্দিদের মধ্যে নারী-পুরুষ মিলিয়ে ৪০০ জনের বেশি আছেন মাদক মামলায়।

জেলা কারাগার সূত্র জানায়, গত বছরের জুলাই মাসে বন্দির সংখ্যা ছিল গড়ে ১ হাজার ২৫০ জনের মতো। আগস্টে তা বাড়লেও সেপ্টেম্বরে আবার কিছুটা কমে হয় ৮৫০ জনের কাছাকাছি। এরপর অক্টোবরেই তা আবার বেড়ে দাঁড়ায় প্রায় ১ হাজার ৪০০ জনে। নভেম্বর মাসে বন্দির সংখ্যা আরো বেড়ে ১ হাজার ৭০০ জনের কাছাকাছি পৌঁছায়।

এদিকে, চলতি বছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বন্দির সংখ্যা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ জনের মধ্যে ওঠানামা করেছে। তবে গত তিন-চার মাসে সংখ্যা বেড়ে বর্তমানে ১ হাজার ৭০০ জনেরও বেশি হয়ে গেছে।

জেলা কারাগারের জেলার মঞ্জুরুল ইসলাম বলেন, বন্দিদের থাকার জায়গা সুষ্ঠু বণ্টনের মাধ্যমে সবাইকে জায়গা দেয়া হয়েছে। কেউ অতিরিক্ত জায়গা পায়নি বা বিশেষ সুবিধা পাচ্ছে না। সবাই যাতে মিলেমিশে থাকে, সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১৯৯৭-৯৮ অর্থবছরে ‘তিন কারাগার নির্মাণ প্রকল্প’ এর আওতায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উড়শিউড়ায় ১৭ একর জমিতে বর্তমান জেলা কারাগারটি নির্মাণ করা হয়। প্রথমে এটির ধারণ ক্ষমতা ছিল ৫০৪ জন। এর আগে, শহরের জেল রোডে ১৮৬০-৬১ সালে ব্রাহ্মণবাড়িয়া উপকারাগার হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৮৮ সালে জেলা কারাগার হিসেবে এর কার্যক্রম শুরু হয়।

Facebook Comments Box

Posted ১:৪২ অপরাহ্ণ | বুধবার, ২২ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া