সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   119 বার পঠিত

গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরের শ্রীপুরে বন্ধ হওয়া একটি কারখানা খুলে দেয়ার দাবিতে দুই দফায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং কয়েক কিলোমিটার এলাকায় মারাত্মক যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। আজ ২৮ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনাবাজার এলাকায় শ্রমিকরা দুই দফায় মহাসড়ক অবরোধ করে কারখানা খুলে দেয়ার দাবি জানান।

শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, কয়েকদিন ধরে শ্রমিকরা কর্মবিরতি ও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছিলেন। গত রবিবার কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধ করার পরও কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এরপর আজ মঙ্গলবার সকালে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন এবং একপর্যায়ে মহাসড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরায়, এতে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এক ঘণ্টা পর শ্রমিকরা বর্জ্য বস্তাবন্দি করে আগুন ধরিয়ে পুনরায় মহাসড়ক অবরোধ করেন, যা ২০ মিনিট স্থায়ী হয়। পরে শ্রীপুর থানা ও শিল্প পুলিশ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, শ্রমিকরা দুইবার মহাসড়ক অবরোধ করেছিলেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, এরপর শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

Posted ৩:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া