সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে একতা টাওয়ারে আগুন

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ০১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   204 বার পঠিত

গাজীপুরে একতা টাওয়ারে আগুন

গাজীপুরের কোনাবাড়ীতে একতা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট পৌণে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আজ ১ নভেম্বর শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী আমবাগ রোডে একতা টাওয়ারে নিচতলায় টেস্টি টং ফাস্টফুডের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, কোনাবাড়ীতে একতা টাওয়ারের নীচ তলায় একটি ফাস্টফুডের দোকানে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোগড়া মর্ডান ফায়ার সার্ভিসের আরো ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। পরে তাদের প্রচেষ্টায় পৌনে একঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা জানান, আজ শনিবার মার্কেটটি সাপ্তাহিক বন্ধ ছিল। বিকেলে একতা টাওয়ারে নিচতলায় একটি ফাস্টফুডের দোকানে ধোয়া দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।

Facebook Comments Box

Posted ৩:৪১ অপরাহ্ণ | শনিবার, ০১ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া