সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে আগুনে সাত দোকান ভস্মিভূত, ক্ষয়ক্ষিত ৩০ লাখ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   166 বার পঠিত

গাজীপুরে আগুনে সাত দোকান ভস্মিভূত, ক্ষয়ক্ষিত ৩০ লাখ

গাজীপুরের কোনাবাড়িতে আগুনে পুড়ে গেছে ৭ টি দোকান। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। ১০ নভেম্বর সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কোনাবাড়ির পুকুরপাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত দেড়টার দিকে কোনাবাড়ির পুকুরপাড় এলাকায় খোকনের লেপ তুষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহুর্তের মধ্যে আশেপাশে থাকা দোকান গুলোতে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ারসার্ভিসকে খবর দিলে কোনাবাড়ী মর্ডান ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক ভাবে ধারাণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্র পাত হতে পারে।

Facebook Comments Box

Posted ১২:১০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া